অন্নপূর্ণা যোজনা কি !
পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের বাস্তবায়িত প্রকল্প হলো ‘অন্নপূর্ণা যোজনা’ যার লক্ষ্য হলো রাজ্যের যোগ্য মহিলাদের ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নতির জন্য তাঁদের নিশ্চিত মাসিক আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা ‘ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার’ (DBT)-এর মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেয়ে থাকেন। এই আর্থিক সহায়তা সরাসরি উপভোক্তার আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে জমা করা হয়। নির্দিষ্ট শর্তাবলি সাপেক্ষে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের বর্তমান উপভোক্তাদের ‘অন্নপূর্ণা যোজনা’-য় স্থানান্তরিত করা হয়। নতুন আবেদনকারীদের জন্য ১লা জুন, ২০২৬ থেকে ‘অন্নপূর্ণা যোজনা সোশ্যাল রেজিস্ট্রি ’ পোর্টাল এর মাধ্যমে অনলাইনে আবেদনের সুবিধা রয়েছে। এছাড়াও অফলাইনে আবেদন করা যাচ্ছে ব্লক অফিস, গ্রাম পঞ্চায়েত অফিস, পৌরসভা অফিস ও জনকল্যান শিবির।
প্রকল্পের সাধারণ বিষয়
| আলোচ্য বিষয় | তথ্য |
| প্রকল্পের নাম | অন্নপূর্ণা যোজনা |
| পশ্চিমবঙ্গে শুরু | জুন ২০২৬ |
| দপ্তর | Woman and Child Development, West Bengal |
| মাসিক টাকার পরিমান | ৩০০০ টাকা |
| Official Website | socialregistry.wb.gov.in |
অন্নপূর্ণা যোজনার উদ্দেশ্য কি
অন্নপূর্ণা যোজনার মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের যোগ্য মহিলাদের যারা আর্থিক ভাবে সচ্ছল না, তাদের কে সরাসরি DBT (Direct Benefit Transfer) এর মাধমে ব্যাঙ্ক একাউন্ট এ প্রত্যেক মাসে ৩০০০ টাকা পৌঁছে দেওয়া। অর্থাৎ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা বা হাত খরচ প্রদান করা।
কারা আবেদন করতে পারবেন
| বয়স | ২৫ থেকে ৬০ বছর |
| লিঙ্গ | শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন |
| আয় | পরিবার ইনকাম ট্যাক্স দেয় না |
| বাসিন্দা | পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে |
কারা আবেদন করতে পারবেন না
- পরিবারে যদি কেউ সরকারি চাকরি করে তাহলে আবেদন করতে পারবেন না, যদি আবেদন করেন তাহলে আপনার ফর্ম বাতিল হওয়ার সম্ভানা সব চেয়ে বেশি বেশি।
- যদি বয়স ৬০ বছরের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন না
- পুরুষরা আবেদন করতে পারবেন না
- আপনার নাম যদি SIR ভোটার লিস্টে না থাকে
- আপনি যদি সরকারকে ইনকাম ট্যাক্স দেন
- আপনার ছেলে বা মেয়ে যদি কোনো সরকার পরিচালিত স্কুলে না পড়ে
ডকুমেন্টস কি কি লাগবে
আপনারা যদি অফলাইনে আবেদন করতে চান তাহলে ডুকুমেন্টস দিতে হবে –
- আঁধার কার্ড
- ভোটার কার্ড
- রেশন কার্ড
- স্বাস্থা সাথী কার্ড
- ব্যাঙ্ক পাস বুক
- প্যান কার্ড
- এবং আঁধার লিঙ্ক মোবাইল নম্বর
অফলাইন আবেদন পদ্ধতি
অফলাইনে আবেদন করা যাচ্ছে ব্লক অফিস, গ্রাম পঞ্চায়েত অফিস, পৌরসভা অফিস ও জনকল্যান শিবির
আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে ডুকুমেন্টস লাগবে হবে –
- আঁধার কার্ড
- ভোটার কার্ড
- রেশন কার্ড
- স্বাস্থা সাথী কার্ড
- প্যান কার্ড
- আঁধার লিঙ্ক মোবাইল নম্বর
অনলাইন আবেদন পদ্ধতি
পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েব সাইট থেকে আবেদন করতে করতে হবে socialregistry.wb.gov.in
সাধারন জিজ্ঞাসা !
স্বামী মারা গেলে কি টাকা পাওয়া বন্ধ হবে ?
না, স্বামী মারা গেলে টাকা পাওয়া বন্ধ হবে না, তবে ৬০ বছর পার হলে বিধবা ভাতা চালু হবে
এক বার টাকা ঢোকা শুরু হলে কি প্রত্যেক মাসে পাওয়া যাবে ?
হ্যা, এক বার টাকা ঢোকা শুরু হলে প্রত্যেক মাসে পাওয়া যাবে